সর্বশেষ

সারাদেশ

নড়াইলে মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুরকে বর্ণাঢ্য সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-বাগেরহাট সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুরকে নড়াইলে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুরকে বর্ণাঢ্য সংবর্ধনা

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির শুভ সূচনা করেন সংবর্ধিত অতিথি ও সংসদ সদস্য শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুর। এর আগে শ্রীধাম ওড়াকান্দির কেন্দ্রীয় কমিটির সভাপতি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে মতুয়া মিশনের স্থানীয় নেতাকর্মীরা তাঁদের ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এছাড়া প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা মতুয়া সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং তাঁদের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা মতুয়াদের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে মতুয়া সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় আগামীতে মিলেমিশে কাজ করার অনুরোধ জানানো হয়।

আলোচনা পর্বের সমাপনীতে সংবর্ধিত অতিথি শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুরসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নড়াইল জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের বিপুলসংখ্যক ভক্ত ও অনুসারী উপস্থিত ছিলেন।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন