সর্বশেষ

সারাদেশ

তিন পার্বত্য জেলায় সেরা রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে তিন পার্বত্য জেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে রাঙামাটির ঐতিহ্যবাহী লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শতভাগ পাসের হার নিয়ে অনন্য এই মাইলফলক স্পর্শ করার পাশাপাশি প্রতিষ্ঠানটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অধিকার করেছে। অভাবনীয় এই সাফল্যে পাহাড়ি জনপদের এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বইছে উৎসবের আমেজ।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১৬১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের প্রত্যেকেই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে শতভাগে। কৃতী শিক্ষার্থীদের মধ্যে ৫৯ জন জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩৬ দশমিক ৬৪ শতাংশ। অপরদিকে, রাঙ্গামাটি জেলায় সামগ্রিক পাসের হার ৪১.২১ শতাংশ এবং মোট জিপিএ-৫ এসেছে ১৬৭টি।

তিন পার্বত্য জেলার অন্যান্য নামী শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় লেকার্সের ফলাফল বেশ ঈর্ষণীয়। এবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৪ দশমিক ৩০ শতাংশ। এই দুই প্রতিষ্ঠানকে পেছনে ফেলে পাহাড়ের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এই অসামান্য অর্জনের পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী জুঁই চাকমা জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই আজকের এই গৌরবময় ফল সম্ভব হয়েছে। শিক্ষক তুষার কান্তি দাশের মতে, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা তদারকি ও দুর্বলতা চিহ্নিত করে বিশেষ যত্ন নেওয়ার কারণেই এই সাফল্য এসেছে।

বিদ্যালয়টির অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরিফুল ইসলাম এই কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বোর্ডের মেধা তালিকায় ষষ্ঠ হওয়া এবং তিন পার্বত্য জেলায় প্রথম স্থান পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন