সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে প্রবাসীর বাড়িতে চুরির চেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরায় এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে হৃদয় মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী কামাল মিয়া গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়াপারা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়াপারা এলাকার সৌদি প্রবাসী আব্দুল সালাম ১০ দিন আগে ছুটিতে দেশে ফেরেন। তার আসার খবর পেয়ে সোমবার রাত ৩টার দিকে একটি চোরচক্রের চার সদস্য ওই বাড়িতে হানা দেয়। এ সময় চক্রের দুই সদস্য ঘরের ভেতরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন।

চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে হৃদয় ও কামাল নামের দুইজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হৃদয়ের বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। এর আগে একবার পুলিশি হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার রেকর্ডও রয়েছে তার। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে সে আবারও পুরোনো অপরাধে জড়িয়ে পড়ে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন