সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামের ৪ স্কুলে পাস করেনি কোনো শিক্ষার্থী, তদন্তের নির্দেশ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলায় এবারের এসএসসি পরীক্ষায় ৪টি বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল প্রকাশের পর এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা শিক্ষা প্রশাসন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সর্বশেষ এসএসসি পরীক্ষার পরিসংখ্যানে দেখা গেছে, কুড়িগ্রামের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার শতভাগ শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দুটি বিদ্যালয় এবারই প্রথম বারের মতো পাবলিক পরীক্ষায় অংশ নিয়েছিল। কোথাও পরীক্ষার্থী ছিল ১২ জন, আবার কোথাও মাত্র চারজন।

শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, মাধ্যমিক স্তরে স্থায়ী শিক্ষকসংকট, শিক্ষার্থীদের ক্লাসে চরম অনিয়মিত উপস্থিতি, বাল্যবিয়ে এবং ছেলেদের শ্রমে যুক্ত হওয়ার কারণে ফলাফল এমন বিপর্যয়কর হয়েছে। এছাড়া ভালো শিক্ষার্থীরা শহরের নামী প্রতিষ্ঠানে চলে যাওয়াকেও অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন তাঁরা।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, কুড়িগ্রাম জেলায় এবারের পরীক্ষায় মোট ১৮ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে গড়ে পাস করেছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন। এমন পরিস্থিতিতে শূন্য পাস করা চার স্কুলের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা শিক্ষা বিভাগ।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন