সর্বশেষ

সারাদেশ

ফ্যাসিস্ট সরকার ১৭ বছর ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে: প্রতিমন্ত্রী টুকু

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী বক্তব্যে তিনি বিগত স্বৈরাচারী সরকারের তীব্র সমালোচনা করে দেশের ক্রীড়াক্ষেত্রকে পুনরায় চাঙ্গা করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন প্রতিমন্ত্রী।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শনিবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্টের পর্দা ওঠে। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছিল। একসময় এই স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকত, কিন্তু বিগত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শাসকগোষ্ঠী খেলাধুলার পরিবেশ নষ্ট করেছে। বর্তমান সরকার দেশজুড়ে পুনরায় সুস্থ ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনতে নিরলস কাজ করছে।

ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে খেলাধুলার প্রসার ঘটাতে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এই ফুটবল প্রতিযোগিতার ধারা অব্যাহত থাকবে। খেলাধুলার মাধ্যমে সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।

যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, মাদকের সঙ্গে কোনো প্রকার আপস করা হবে না। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এবারের গোল্ডকাপ টুর্নামেন্টে টাঙ্গাইলের ১২টি উপজেলা অংশ নিচ্ছে। প্রতিটি দলে সর্বোচ্চ পাঁচজন করে বিদেশি ফুটবলারকে খেলার সুযোগ দেওয়া হয়েছে, যা টুর্নামেন্টের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে। উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল সদর উপজেলা ও বাসাইল উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়। একই সঙ্গে জেলার অন্যান্য ভেন্যুতে আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর ১৫ থেকে ১৯ জুলাই সুপার সিক্স পর্ব, ২৮ ও ২৯ জুলাই সেমিফাইনাল এবং আগামী ১ আগস্ট টাঙ্গাইল স্টেডিয়ামে জমকালো ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটির সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, ১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. রেজাউল ইসলামের হাত ধরে শুরু হওয়া এই টুর্নামেন্টটি সর্বশেষ ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন