সর্বশেষ

সারাদেশ

কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক রাসেল

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ মো. রাসেল। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা কমিটি শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।
সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মো. রাসেল

কলাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ২ হাজার ৩৯৩ জন ভোটারের মধ্যে ২ হাজার ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার রাত সাড়ে দশটায় বেসরকারিভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী নাজমুল ইসলাম পেয়েছেন ১ হাজার ২৯৬ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম পনির পেয়েছেন ৮১৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ১ হাজার ২০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সৈয়দ মো. রাসেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম বাবু পান ৯০ ৪ ভোট।

বিজয়ী অন্যান্য প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে রেহান উদ্দিন রেহান (১,২২৭ ভোট), সহ-সভাপতি রহিমুল হক হিরা (৮৯০ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল ইসলাম (১,৪৬৩ ভোট), সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন তালুকদার (১,১৫৮ ভোট) এবং অর্থ সম্পাদক পদে আবদুর রহমান (১,৭২১ ভোট) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোনাসেফ খান বিজয়ী হন। অন্যদিকে, ফরিদ উদ্দীন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং আ: খালেক খান দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত এই কমিটি আগামী ৩ বছর মেয়াদে দায়িত্ব পালন করবে এবং সমিতির সার্বিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন