সর্বশেষ

সারাদেশ

বরিশালে জ্বালানিতে কারচুপি: দুই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালে জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে পরিচালিত এক বিশেষ অভিযানে এ জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস মঙ্গলবার দুপুর আড়াইটার পর এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গরিয়ার পার এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশনে পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তাদের জ্বালানি সরবরাহকারী মেশিন দ্রুত ঠিক করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একই অভিযোগে বাবুগঞ্জের কামিনী ফিলিং স্টেশনকে ওজনে কারচুপির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের সতর্কবার্তা দেওয়া হয়। তবে কাশিপুরের রাব্বি ফিলিং স্টেশনে মাপ সঠিক পাওয়ায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না এবং বিএসটিআই-এর উপ-পরিচালক মো. হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, সাধারণ গ্রাহকদের অধিকার রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০