সর্বশেষ

জাতীয়

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি বাসভাড়া নিলে রুট পারমিট বাতিল: মন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন করে বাসভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এর কিছুক্ষণ আগে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়।

মন্ত্রী বলেন, আজই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন ভাড়া কার্যকর হবে।

তিনি বলেন, ‘মেথড অনুযায়ী ২০ পয়সা বাড়ে। এর কম তারা মানতে চায়নি। মেইনটেন্যান্স কস্টের কথাও বলছে তারা (বাস মালিক সমিতি)।’

শেখ রবিউল আলম বলেন, যেকোনো ভাড়া বাড়ানোই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানির দামের বিষয়টি বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাস বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে।

রেলভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০