সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ত্রিমোহনী বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে ২৫ বস্তা নকল সার জব্দ করে ধ্বংস করা হয়।

কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকার রোহান ট্রেডার্স নামের একটি সার বিক্রয়কারী প্রতিষ্ঠানে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দোকানে ভেজাল ডিএপি সার বিক্রি করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে দোকানে থাকা সার পরীক্ষা করে ভেজাল ও মানহীনতার বিষয়টি প্রমাণিত হলে ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ২৫ বস্তা নকল সার তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। কুষ্টিয়া সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম জানান, নকল ও ভেজাল সার ব্যবহারে কৃষকের ফসলের ক্ষতির পাশাপাশি মাটির উর্বরতা নষ্ট হতে পারে। কৃষকদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০