সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুর ম্যাপ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দী গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুর্গন্ধ পেয়ে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি নগরকান্দা থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় নিশ্চিত করতে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং মৃত্যুর পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন