সর্বশেষ

জাতীয়

দেশজুড়ে টানা বৃষ্টি আর কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত চলছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আমবাগান স্টেশনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম, পার্বত্য তিন জেলা ও কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।
বৃষ্টিতে তলিয়ে গেছে এলাকা

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে হালকা থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে টানা ভারি বর্ষণের কারণে নদ-নদীর পানি বাড়ছে এবং নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। এ সময়ে চট্টগ্রামের আমবাগান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এ ছাড়া কুতুবদিয়ায় ৩০০ মিলিমিটার, চট্টগ্রামে ২৪৯ মিলিমিটার, বান্দরবানে ২৩৫ মিলিমিটার, গোপালগঞ্জে ১৪২ মিলিমিটার, রাঙামাটিতে ১৩০ মিলিমিটার, কক্সবাজারে ১২৫ মিলিমিটার এবং তেঁতুলিয়ায় ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি শক্তিশালী অবস্থানে আছে। এর প্রভাবে আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে শুক্রবারও ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের কয়েকটি বিভাগে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন