সর্বশেষ

সারাদেশ

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গলা কাটার শিকার হয়ে নাছের আলী (৫০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে বুধবার গভীর রাতে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ছিনতাইকারীরা।
মরদেহ উদ্ধারের স্থান

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত নাছের আলী চাটমোহরের হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। বুধবার রাতে তিনি ভ্যানে যাত্রী নিয়ে চাটমোহর উপজেলার ছাইকোলার দিকে গিয়েছিলেন। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে বোয়াইলমারী কবরস্থানের কাছে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে।

দুর্বৃত্তরা পথরোধ করার পর চালক নাছের আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়। মারাত্মক জখম অবস্থায় নাছের আলী জীবন বাঁচাতে দৌড়ে পার্শ্ববর্তী সবুজের নামের এক ব্যক্তির বাড়ির দরজায় গিয়ে ধাক্কাধাক্কি করেন। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং লাশ উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার জানান, ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল। তবে গাড়ির চাবি নাছের আলীর হাতে থাকায় এবং তিনি দ্রুত রক্তাক্ত অবস্থায় পাশের বাড়িতে চলে যাওয়ায় অপরাধীরা ভ্যানটি নিয়ে যেতে পারেনি। পুলিশ ঘটনাস্থল থেকে অটোভ্যানটি উদ্ধার করেছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন