সর্বশেষ

সারাদেশ

কোটি টাকার দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য: নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ বরখাস্ত

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিককে কোটি টাকার দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গভর্নিং বডির বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

কলেজ সূত্র জানিয়েছে, সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ আহমেদ শফিক স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা শাখার সভাপতি এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি গভর্নিং বডির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর বরখাস্তের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গভর্নিং বডির বিশেষ সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আহমেদ শফিককে বরখাস্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক গণিত বিভাগের প্রধান মো. লুৎফর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের (আর্থিক ও প্রশাসনিক) দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরবর্তীতে প্রশাসন কর্তৃক গঠিত একাধিক তদন্ত কমিটি এবং অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির তদন্তে এসব অনিয়মের সত্যতা পাওয়া যায়। অডিট রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে তিনি প্রায় সোয়া দুই কোটি টাকা হাতে নগদ রাখলেও তার কোনো ব্যয় দেখাতে পারেননি। এছাড়া বিভিন্ন অর্থবছরে ভুয়া ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা উত্তোলনের প্রমাণ মেলে।

অভিযুক্ত অধ্যক্ষ আহমেদ শফিক অবশ্য সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি তাঁর বিরুদ্ধে এক ধরনের প্রতিহিংসামূলক পদক্ষেপ এবং সকল অভিযোগ ভিত্তিহীন। অন্যদিকে, কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী জানিয়েছেন, সুনির্দিষ্ট অনিয়ম ও দুর্নীতির ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন