মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ সহায়তাও প্রদান করা হয়।
সোমবার সকালে মাগুরা কালেক্টরেট চত্বর থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাগুরার উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। বক্তারা পল্লী উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির অগ্রগতি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে চারজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে মোট ৮ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসন ও বিআরডিবি মাগুরা যৌথভাবে এ আয়োজন সম্পন্ন করে।
১১৯ বার পড়া হয়েছে