সর্বশেষ

সারাদেশ

নড়াইলে পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি-আলোচনা সভা, চারা ও ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা ও ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

আলোচনা সভায় বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, বিআরডিবি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম রছুল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কাজী খালিদ, এআরডিও জিল্লুর রহমান এবং জুনিয়র কর্মকর্তা মধু মঙ্গল বিশ্বাস।

অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন প্রকল্পের সুফলভোগীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক প্রভাব সম্পর্কে মতামত প্রকাশ করেন।

বক্তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাঁরা পল্লী উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রমের সুবিধাভোগীদের মধ্যে ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন