সর্বশেষ

সারাদেশ

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী–স্ত্রীর মৃত্যু

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুল ঢলুয়া গ্রামে অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বেল্লাল হোসেন ও তাঁর স্ত্রী কমলা বেগম। ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী–স্ত্রীর মৃত্যু

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুল ঢলুয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী–স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক বেল্লাল হোসেন নিজ বাড়িতে অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় স্বামীকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে তাঁর স্ত্রী কমলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনই অটোরিকশার সঙ্গে আটকে পড়েন বলে স্থানীয়রা জানান।

স্বজনদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ওসি (তদন্ত) দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এই দুর্ঘটনায় নিহত বেল্লাল হোসেন ও কমলা বেগমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁদের তিন সন্তানকে ঘিরে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন