সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ২.৭ কেজি হেরোইন উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক ৪

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাবেক এক ইউপি সদস্যসহ একই পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদক বিক্রির নগদ টাকা, ডিজিটাল ওজন মাপার যন্ত্রসহ বিভিন্ন আলামত।

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার এবং চারজনকে আটকের ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে এই অভিযান চলছে।

এর ধারাবাহিকতায় রোববার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে মো. আব্দুর রহমান (৫৫), তাঁর স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) এবং মো. মাসুদ রানা (১৮)-কে আটক করা হয়।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক ব্যক্তিদের হেফাজত থেকে প্রায় ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযান থেকে ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন ফোন, ১টি স্বর্ণের আংটি, ৭টি রুপা ও অন্যান্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, ১টি পাসপোর্ট, ১টি ডিভিআর, ১টি হিটিং বাল্ব, ১টি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর একটি গামলা এবং মাদক বিক্রির অভিযোগে ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সব আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন