সর্বশেষ

সারাদেশ

থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপন, টাঙ্গাইলে বিএনপি নেতা বহিষ্কার

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের মির্জাপুরে নারীদের পোশাক থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গোড়াই ইউনিয়নের ওই ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপন

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের একটি ম্যাচে জয়ের পর ওই এলাকায় উল্লাস শুরু হয়। এ সময় গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নারীদের পোশাক থ্রি-পিস পরে ব্যতিক্রমি ভঙ্গিতে নাচ-গান করে আনন্দ প্রকাশ করেন। পরবর্তীতে সেই নাচের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়। বিষয়টি দলের শীর্ষ নেতাদের নজরে এলে তারা চরম অসন্তোষ প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁর প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বহিষ্কৃত ওই নেতা জানান, তিনি কেবল খেলাধুলার আনন্দ ভাগ করে নিতে এমনটি করেছিলেন। আনন্দ করা যদি দলীয় শৃঙ্খলা পরিপন্থী হয়, তবে এ বিষয়ে তাঁর আর কোনো মন্তব্য নেই। উপজেলা বিএনপি জানিয়েছে, অবিলম্বে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন