সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
গোমস্তাপুরে বিজিবির অভিযান: ২৮৩ বোতল ইস্কাফ সিরাপ ও পাওয়ার টিলার ট্রলি জব্দ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
ইস্কাফ সিরাপ ও পাওয়ার টিলার ট্রলি জব্দ করেছে বিজিবি
রোববার (৫ জুলাই) সকাল আনুমানিক ৮টা ৫৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার রহনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে খয়রাবাদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত এসব মাদকদ্রব্য ও ট্রলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর