সর্বশেষ

জাতীয়

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উন্মোচন করা হয়েছে। রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রকাশ করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উন্মোচন করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য হলো, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’। গ্রামীণ উন্নয়ন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং টেকসই পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতি বছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। এ উদ্যোগের মাধ্যমে দেশের পল্লী উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে দিবসটির তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন