সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার একযোগে পদত্যাগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই দুই নেতা।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন পৌর কমিটির দুই শীর্ষ নেতা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দলীয় পদ ছেড়ে দেওয়া দুই নেতা হলেন— মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং একই কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া। তারা উভয়েই এখন থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা রাখবেন না বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লুৎফর রহমান মোল্যা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছি। তবে আজ থেকে আমরা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগ করছি। এখন থেকে দলটির রাজনৈতিক মতাদর্শ কিংবা সাংগঠনিক কোনো কাজের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না।

তৃণমূলের এই দুই নেতার হুট করে দল ছাড়ার সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলন চলাকালে গোপালগঞ্জের স্থানীয় সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন