সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৪:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২০১ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাধীন যোগিনীঘাট মোল্লারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
আটককৃতরা

মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি বিশেষ দল মুন্সীগঞ্জ থানার যোগিনীঘাট মোল্লারচর এলাকার আনোয়ার হোসেনের বাড়ির সামনে অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহভাজন চার ব্যক্তিকে তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—উত্তর ইসলামপুরের বাসিন্দা মিলন দেওয়ান (৩৪), নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শরীফ হাসান (২৮), উত্তর ইসলামপুরের আবু সাইদ (৩০) এবং দক্ষিণ ইসলামপুরের সোহরাব হোসেন (৪৮)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মুন্সীগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে এবং চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন