সর্বশেষ

সারাদেশ

পাবনায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সারা দেশের মতো পাবনাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের আগেই প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
এইচএসসি পরীক্ষা কেন্দ্র

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পাবনা জেলায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে। জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ধরনের অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি আগে থেকেই গ্রহণ করা হয়েছিল।

এ বছর পাবনা জেলায় মোট ৫০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এইচএসসি কেন্দ্র ২৮টি, আলিম কেন্দ্র ৮টি এবং ভোকেশনাল কেন্দ্র ১৪টি। মোট পরীক্ষার্থী ২৫ হাজার ৯৬১ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১৯ হাজার ৩৬২ জন, ভোকেশনাল ৫ হাজার ২১৮ জন এবং আলিম পরীক্ষার্থী ১ হাজার ৩১৮ জন।

পরীক্ষা শুরুর দিন সকালে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশের পাশাপাশি স্বাভাবিক উদ্বেগও। তবে সার্বিকভাবে পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন