সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামি বর্তমানে পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

কুষ্টিয়ার একটি স্কুলছাত্রী ধর্ষণ মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল)-এর বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই বিচারক রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জহির রায়হান কুষ্টিয়া সদর উপজেলার হররা ডাক্তারপাড়া গ্রামের নুর নবীর ছেলে।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী স্কুলছাত্রী কুষ্টিয়া শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলে যাতায়াতের পথে জহির রায়হান দীর্ঘদিন ধরে তাঁকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্তকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এরপরও তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৩ মার্চ রাত ৯টার দিকে ভুক্তভোগীর বাবা-মা পাশের বাড়িতে ওয়াজ মাহফিলে গেলে ওই সুযোগে অভিযুক্ত বাড়িতে প্রবেশ করেন। পরে কক্ষের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন।

ঘটনার পর ভুক্তভোগীর বাবা কুষ্টিয়া মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

তদন্ত শেষে কুষ্টিয়া মডেল থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আনোয়ারুল ইসলাম ২০১৮ সালের ৩০ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় জহির রায়হানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার পর ২০১৮ সালের মার্চে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরে জামিনে মুক্ত হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন