সর্বশেষ

সারাদেশ

শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর
স্টাফ রিপোর্টার, চাঁদপুর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৮:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে দুটি ইটভাটার মালিকের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামে অবস্থিত মেসার্স এ এস এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে চিতোষী খিলা বাজারসংলগ্ন মেসার্স হারুন ব্রিকসের স্বত্বাধিকারী মো. হারুন শেখকে জরিমানা করা হয় ৩ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটায় জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০