সর্বশেষ

সারাদেশ

সাঘাটায় দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা

কাওসার প্লাবন, গাইবান্ধা
কাওসার প্লাবন, গাইবান্ধা

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে স্বজন হত্যার বিচার না পাওয়ার অভিযোগ তুলে প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আব্দুল জলিল তোতা। তিনি দাবি করেন, একাধিক স্বজন হত্যার ঘটনার বিচার না পাওয়ায় রাজনীতির প্রতি তার আস্থা নষ্ট হয়েছে।
দুধ দিয়ে গোসল

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল জলিল তোতা বৃহস্পতিবার (২৫ জুন) নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। তিনি এ কর্মসূচিকে রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে নেওয়ার প্রতীকী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিল তোতা দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থক হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। তিনি নির্বাচনী প্রচার-প্রচারণা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও সম্পৃক্ত ছিলেন বলে এলাকাবাসীর দাবি।

আব্দুল জলিল তোতা বলেন, ২০১৮ সালের ৫ জুলাই তার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই ঘটনার বিচার হয়নি বলে তিনি অভিযোগ করেন। একইভাবে গত ২১ জুন তার মামাতো ভাই ও ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের শিকার হন। এসব ঘটনার বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে তিনি হতাশ হয়ে পড়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি ন্যায়বিচার চান। তার স্বজনদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

এদিকে আব্দুল জলিল তোতার রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে উপজেলা বিএনপি। সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, আব্দুল জলিল তোতা বিএনপির কোনো পদধারী নেতা বা কমিটির সদস্য নন। বর্তমানে দলের সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই। তার ব্যক্তিগত বক্তব্য বা সিদ্ধান্তের দায় দল বহন করে না।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন