সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় রিভলভার ও গুলিসহ যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া সদর উপজেলায় একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটকে গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে সোপর্দ করা হয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশ আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।
ফরিদ হোসেনকে পুলিশে দিল জনতা

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। আটক ফরিদ হোসেন ওই ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাবিল মোড় এলাকায় ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে ঘিরে ধরেন। পরে তার দেহ তল্লাশি করে একটি সচল রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ফরিদকে নিজেদের হেফাজতে নেয়।

ফরিদ হোসেনকে গণপিটুনি

এলাকাবাসীর দাবি, আটক ফরিদ হোসেন স্থানীয় কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। তার কাছে আরও অবৈধ আগ্নেয়াস্ত্র থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও গুলিসহ একজনকে আটকের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। গণপিটুনিতে আহত হওয়ায় প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন