সর্বশেষ

সারাদেশ

বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার পরিদর্শনে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফর

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৩:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ পরিদর্শন করেছে। শিক্ষা সফরে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ কাঠামো, সাংগঠনিক কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ পরিদর্শন করে।

মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত এই সফরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সফরের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক কার্যক্রম এবং প্রশিক্ষণ ব্যবস্থার বাস্তব চিত্র সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া।

সফরকালে প্রতিনিধি দলকে স্বাগত জানান ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিবিজিএম, পিএসসি এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনের অংশ হিসেবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার ট্রেনিং সেন্টারের সাংগঠনিক কাঠামো, প্রশাসনিক কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা এবং জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে একটি তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ট্রেনিং সেন্টারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষে শিক্ষা সফরে অংশ নেন গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, বিবিএ বিভাগের কো-অর্ডিনেটর চিং চিং প্রু সুকি, এমবিএ বিভাগের কো-অর্ডিনেটর উদ্বব কুণ্ডুসহ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা সফরটির আয়োজন করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল (অব.)। তাঁর উদ্যোগে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।

সফর শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রেনিং সেন্টারের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল আবদুল্লাহ আল জাহিদ, কলেজ শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুশাহিদ মাসুম, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মেজর দেওয়ান মাহমুদ ইয়ের চৌধুরী, অতিরিক্ত পরিচালক (সমন্বয়) মেজর জহির উদ্দিন মোহাম্মদ বাবরসহ অন্যান্য কর্মকর্তার সহযোগিতার কথা উল্লেখ করা হয়।

বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন