সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে এখনও নিখোঁজ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে জলদস্যুদের হাতে অপহৃত চার জেলে মুক্তিপণের টাকা দিতে না পেরে এখনও বাড়ি ফিরতে পারেননি। গত সপ্তাহে দস্যু বাহিনীর হাতে অপহৃত অপর এক জেলে মোটা অংকের টাকা দিয়ে মুক্ত হলেও বাকিদের পরিবার চরম উদ্বেগে দিন কাটাচ্ছে। অপহৃতদের উদ্ধারে বন বিভাগের পাশাপাশি কোস্টগার্ডের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনের কলাগাছিয়া এলাকা থেকে মুক্তিপণের উদ্দেশ্যে জেলেদের অপহরণ করে জলদস্যু আলম বাহিনী, ভাই ভাই বাহিনী ও আমীর আলী বাহিনী। গত ১০ নভেম্বর শ্যামনগর উপজেলার নীলডুমুর গ্রামের আব্দুল হাকিম, বাবু গাজী, শোকর আলী, আশরাফুল আলম ও আব্দুর রাজ্জাক নামে ৫ জেলেকে তুলে নিয়ে যায় দস্যুরা। এরপর অপহৃত প্রতিটি পরিবারের কাছে ২ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

মুক্তিপণের টাকা পরিশোধের পর আশরাফুল আলম মঙ্গলবার নিরাপদে ফিরে আসলেও বাকি চার জেলে টাকা সংগ্রহ করতে না পারায় এখনো জিম্মি অবস্থায় রয়েছেন। এদিকে গত বুধবার ভোরে একই এলাকা থেকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের বেলাল গাজী ও সিদ্দিক গাজী নামের আরও দুই জেলেকে নতুন করে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র দস্যুরা। পর পর এমন ঘটনায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত জেলেদের সশরীরে উদ্ধারে বনের গহীনে কোস্টগার্ডের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০