সর্বশেষ

সারাদেশ

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমের চারা ও মগ বিতরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নেওয়া হয়েছে এক অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ। পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে ৬২ হাজার নিমের চারা ও বিশুদ্ধ পানির মগ। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই সামাজিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শুক্রবার ঐতিহ্যবাহী মোকামতলা হাইস্কুল মাঠে এক সুসংগঠিত আয়োজনের মাধ্যমে বিশেষ এ কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা এবং পানের মগ তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রথাগত উদযাপনের বাইরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু চারা গ্রহণ করলেই চলবে না, প্রতিটি শিক্ষার্থীকে গাছের যত্ন নিয়ে তা বড় তোলার দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে প্রত্যেককে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই চারা ও মগ পৌঁছে দেওয়া হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০