সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে ৫শ' প্রান্তিক কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ দিল এনসিসি ব্যাংক

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে দিনাজপুরের ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। শুক্রবার দিনাজপুর একাডেমি স্কুল মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। ব্যাংকের এই উদ্যোগ স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে।

দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষিখাতের সামগ্রিক অগ্রগতিতে এনসিসি ব্যাংকের এই সাহায্য অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান সরকার উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম। তিনি এলাকার কৃষকদের জন্য ব্যাংকের পক্ষ থেকে কল্যাণমূলক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সাথে ভবিষ্যতে স্থানীয় কবরস্থানগুলোতে সোলার লাইট স্থাপনের নানামুখী পরিকল্পনার কথা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ব্যাংকের এই মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুরভী আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কেরামত আলীসহ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে, প্রান্তিক চাষিদের বিনামূল্যে উপকরণ বিতরণের এই প্রয়াস ফসল ফলানোর ব্যয় বহুলকাংশে হ্রাস করবে। এতে করে মাঠপর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়ন ও স্থানীয় অর্থনীতি সুদৃঢ় হবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০