মাদারগঞ্জে সমবায় সমিতির ৮৫০ কোটি টাকা আত্মসাৎ, অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির নামে গ্রাহকদের প্রায় ৮৫০ কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অর্থ উদ্ধার আন্দোলন কমিটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ভুক্তভোগী গ্রাহকরা তাদের সঞ্চিত আমানত দ্রুত ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রাম এলাকায় ‘মাদারগঞ্জ অর্থ উদ্ধার আন্দোলন কমিটি’র আয়োজনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিটির মুখ্য সংগঠক শিবলুল বারী রাজু। তিনি সমবায় সমিতিগুলোর প্রতারণামূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বেশ কয়েকটি সমবায় সমিতি অধিক মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৮৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে সঞ্চয়ের সেই টাকা ফেরত না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার নিরীহ গ্রাহক। অনেকে তাদের শেষ সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ উদ্ধার আন্দোলন কমিটির সদস্য জিয়াউল হক, মনজুরুল করিম, হাসেম উদ্দিন, সাকিবুল হাসান এবং রেবেকা সুলতানা। বক্তারা অবিলম্বে প্রতারক সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সাথে গ্রাহকদের কষ্টার্জিত আমানত দ্রুত ফিরিয়ে দিতে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
১৪২ বার পড়া হয়েছে