সর্বশেষ

গণমাধ্যম

'চ্যানেল এস'-এ  সংবাদ বিভাগের পরিচালক হিসেবে যোগ দিলেন রেজোয়ানুল হক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের সম্প্রচার সাংবাদিকতার পরিচিত মুখ রেজোয়ানুল হক স্যাটেলাইট টেলিভিশন 'চ্যানেল এস'-এ নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি প্রতিষ্ঠানটির সংবাদ কার্যক্রমে নতুন অধ্যায় শুরু করলেন।
রেজোয়ানুল হককে ফুলেল শুভেচ্ছা

সম্প্রচার সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞ ও সুপরিচিত সাংবাদিক রেজোয়ানুল হক চ্যানেল এস এ পরিচালক (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংবাদ সংগ্রহ, সম্পাদনা, ব্যবস্থাপনা এবং গণমাধ্যম নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সাংবাদিকতা জীবনের শুরুতে রেজোয়ানুল হক দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। পরে তিনি প্রায় এক যুগ দৈনিক জনকণ্ঠের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বেসরকারি টেলিভিশন এনটিভিতে নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। সম্প্রতি ওই প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে তিনি চ্যানেল এসে নতুন কর্মযাত্রা শুরু করেছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রেজোয়ানুল হক। তিনি ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সাবেক চেয়ারম্যান, জাতীয় প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সংবাদ ব্যবস্থাপনা ও নেতৃত্বে রেজোয়ানুল হকের দীর্ঘ অভিজ্ঞতা চ্যানেল এসের সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সহায়ক হবে। তাঁর যোগদানের ফলে চ্যানেলটির সংবাদ বিভাগ নতুন মাত্রা পাবে বলেও আশা করা হচ্ছে।

নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন রেজোয়ানুল হক।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন