সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ নারী আটক

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন নারীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার রাতে স্থানীয়দের সহায়তায় কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি হোটেলের সামনে থেকে তাঁদের আটক করা হয়। সোমবার সকালে আটককৃতদের সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কুয়াকাটা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত 'হোটেল ব্লু ওসান'-এর সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিন নারী। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা মহিপুর থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন ভোলা জেলার উত্তর দিঘলদী এলাকার মৃত মোতালেব হোসেন সরদারের দুই মেয়ে মোসাঃ পারভীন বেগম (৩৮) ও মোসাঃ সানজিদা আক্তার রোজি (২৬) এবং শেরপুরের শ্রীবরদী থানার বক চর এলাকার মৃত তারা মিয়া আকনের মেয়ে মোসাঃ নিপা (৪০)।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার গণমাধ্যমকে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আবু হানিফ ফরাজীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে। জনবিরক্তি সৃষ্টির অভিযোগে পেনাল কোডের ২৯০ ধারায় মামলা রুজু করে সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন