জামালপুর বিজয় চত্বরে দি পপুলার জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন
সোমবার, ২২ জুন, ২০২৬ ৭:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর শহরের বিজয় চত্বরে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দি পপুলার জেনারেল হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে জামালপুর শহরের বিজয় চত্বরে দি পপুলার জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাপ্পি এবং সাধারণ সম্পাদক এ বি এম মাকছুদুর রহমান সোহেল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি পপুলার জেনারেল হাসপাতালের পরিচালক মো. শাহাদাত হোসেন জিন্নাহ, পরিচালক মো. সেলিম রেজা, মো. মমিনুল হক মমিন, মো. নূরে আলম সিদ্দিকী এবং আইসিটি বিভাগের এসএএস সিনা ইবনে হালিমীসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
১৪৯ বার পড়া হয়েছে