সর্বশেষ

আন্তর্জাতিক

ফিলিপাইনের স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত, ৫ আহত; ২ শিক্ষার্থী আটক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২২ জুন, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফিলিপাইনের লেইতে প্রদেশের তাকলোবান সিটিতে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টার দিকে সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
তাকলোবান সিটির স্কুলে বন্দুকধারীর হামলা পর্যবেক্ষেনে পুলিশ

ফিলিপাইনের লেইতে প্রদেশের তাকলোবান সিটিতে অবস্থিত সান হোসে ন্যাশনাল হাই স্কুলে সোমবার সকালে আকস্মিক বন্দুক হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে শুরু হওয়া এই হামলায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হন।

আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে জানায়, আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে, এই ঘটনায় দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা উভয়েই ছাত্র বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একজনকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।

প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো সাংবাদিকদের জানান, ফিলিপাইন ন্যাশনাল পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সন্দেহভাজনদের আটক করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ফিলিপাইনে স্কুলে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও দেশটিতে রাজনৈতিক সহিংসতা ও লক্ষ্যভিত্তিক হামলার ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। এর আগে ২০২২ সালে রাজধানী ম্যানিলার একটি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় কয়েকজন নিহত হন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

বিশেষজ্ঞদের মতে, বৈধ অস্ত্র রাখার ক্ষেত্রে কঠোর আইন থাকলেও অবৈধ অস্ত্রের সহজলভ্যতা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন