সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

সোমবার, ২২ জুন, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আইনের প্রয়োগ ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

ময়মনসিংহে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নগরের টিচার্স ট্রেনিং কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি দলের মোট ৩২ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে অংশ নেওয়া শিক্ষার্থীরা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন ও আইনের কার্যকর প্রয়োগের গুরুত্ব নিয়ে যুক্তি উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের বিপক্ষ দল প্রথম স্থান অর্জন করে। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ দল দ্বিতীয় স্থান লাভ করে।

ব্যক্তিগত পারফরম্যান্সে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা তারান্নুম স্নেহা। দ্বিতীয় সেরা বক্তা হন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত মেহজাবিন মল্লিক।

এ ছাড়া রচনা প্রতিযোগিতায় ২৭ জন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৭ জন শিক্ষার্থী অংশ নেন। তিনটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রিজিয়া খাতুন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রনজিৎ কুমার কর্মকার।

প্রান্ত স্পেশালিস্ট হাসপাতালের কর্ণধার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মনসুর আলম চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন