সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজারের বেশি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল মাদক উদ্ধার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২১ জুন, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজারের বেশি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। শনিবার ভোরে গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী চিকনির হাট এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ওয়ালিদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার ৭০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মাদকদ্রব্য) এবং ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন