মুন্সীগঞ্জের অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা, উপস্থিত স্থানীয় সরকার মন্ত্রী
রবিবার, ২১ জুন, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ২০ জুন দুপুরে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফী। সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লা। এ ছাড়া সিলেট-২ আসনের এমপি রুশদি এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারসহ একাধিক জনপ্রতিনিধি এই সভায় অংশ নেন।
সভায় উপস্থিত সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। তারা জেলার রাস্তাঘাট মেরামত, কালভার্ট নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর কাছে জোর দাবি জানান। স্থানীয় সরকার মন্ত্রী তাদের বক্তব্য অত্যন্ত মনোযোগের সাথে শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদীয় আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন, মাহমুদা হাবীবা, সানজিদা ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাঃ মেনহাজুল আলম পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক একে এম ইরাদত মানু। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই মতবিনিময় সভায় অংশ নেন।
১৪৫ বার পড়া হয়েছে