সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় মহাসড়কে ডাকাতির চেষ্টা, ধাওয়া করে ৩ ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শনিবার, ২০ জুন, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টাকালে হাতেনাতে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোনা মোড় এলাকায় ডাকাতির সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পালিয়ে যাওয়া অন্য পাঁচ ডাকাতকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন—নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোনা এলাকার মাহবুব নামের এক ব্যক্তি মোটরসাইকেলযোগে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা আটজন ডাকাত তাদের ধাওয়া করে। এ সময় মাহবুবের পেছনের আরোহী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও পুলিশ এগিয়ে আসে।

বাধ্য হয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের ধাওয়া করে খট্রেশ্বর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তবে অন্য দুটি মোটরসাইকেলে থাকা বাকি পাঁচ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানিয়েছেন, আটককৃতরা মূলত মহাসড়কে ডাকাতি ও মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পলাতক অপর পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন