সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের চাষাবাদ নিয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২০ জুন, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ফসলের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল নিয়ে এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিনা উপকেন্দ্রের আয়োজনে আয়োজিত এই প্রশিক্ষণে স্থানীয় শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাকসুদা ইয়াসমিন ও অতিথিবৃন্দ

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের হলরুমে 'বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প'-এর অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাকসুদা ইয়াসমিন। তিনি টেকসই খাদ্য উৎপাদন বজায় রাখতে মাঠ পর্যায়ে বিনার প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিনা উদ্ভাবিত ফসলের বিভিন্ন জাত দেশের প্রতিকূল ও লবণাক্ত অঞ্চলের কৃষিতে বিপ্লব নিয়ে এসেছে। এই উন্নত জাতের ফসল চাষের ফলে চাষিরা একদিকে যেমন আর্থিকভাবে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে দেশের সামগ্রিক খাদ্য ঘাটতি পূরণে তা বিশেষ অবদান রাখছে। তাই আধুনিক চাষাবাদে বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন তিনি।

কৃষক প্রশিক্ষণ কর্মশালা

অনুষ্ঠানের সভাপতি ও বিনা গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, বিনার উদ্ভাবিত নতুন জাতের ফসলগুলোর জীবনকাল তুলনামূলক অনেক কম। ফলে কৃষকেরা একই জমিতে বছরে একাধিকবার অর্থাৎ প্রায় ৪টি ফসলের আবাদ করতে সক্ষম হচ্ছেন। এটি কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক এবং উৎপাদনশীলতা বাড়ানোর মোক্ষম উপায়।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মামুনুর রহমান এবং প্রকল্পের পরিচালক মো. মাহবুবুল আলম তরফদার। বক্তারা উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ফসল দ্বিগুণ করার নানা কৌশল কৃষকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন