সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ১৭ জুন, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ সকল রাজবন্দীর মুক্তির দাবীতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছাত্রলীগের মিছিলের ভিডিও

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। তা এই মহাসড়কের খানিকটা রাস্তা প্রদক্ষিণ করে। তখন তারা দলের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ-সকল রাজবন্দীদের মুক্তি চেয়ে মিছিলের স্লোগান দেন। এ সংশ্লিষ্ট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, যমুনা সেতুর পশ্চিম পাড় মহাসড়কে কোন বিক্ষোভ মিছিল হয়নি। আমি শুনেছি ফেসবুকে একটি মিছিলের ফুটেজ ছড়িয়ে পড়েছে। এটা কোন ভাবেই আমার এলাকায় নয়।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন