সর্বশেষ

সারাদেশ

সলঙ্গায় সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঢাকা–পাবনা মহাসড়কের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় সেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় আব্দুস সালাম (৪০) বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, ঢাকা–পাবনা মহাসড়কের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকার একটি সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে আব্দুস সালাম (৪০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি বগুড়া সদর থানার ঝোপগাড়ী ঠিকাদার পাড়ার আবুল হোসেনের ছেলে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন