সর্বশেষ

সারাদেশ

জুলাই শহীদদের মর্যাদা ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক করার অঙ্গীকার তথ্যমন্ত্রীর

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক চর্চা সংসদের বাইরে রাজপথে নেওয়ার প্রবণতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থিরতা তৈরির অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় বরিশাল নগরীর আমতলা মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, যে শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে এবং যাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করা হয়েছে, তাঁদের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, যারা গণতান্ত্রিক সংস্কৃতিকে সংসদের পরিবর্তে রাজপথে নেওয়ার চেষ্টা করছেন, তারা শহীদদের আত্মত্যাগের প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে পারছেন না। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক বিতর্কের পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজে আলোচনা সভা এবং নগরীতে র‍্যালির আয়োজন করা হয়েছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন