সর্বশেষ

সারাদেশ

পাবনায় যমুনা নদীতে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে পাবনা ও মুন্সীগঞ্জের মাওয়া এলাকা থেকে এই দুই কিশোরের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এই দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের মিটুলাল সরকারের ছেলে প্রভাত সরকার এবং টাঙ্গাইলের ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় পাবনার আমিনপুরের খানপুরা মধ্যপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। নবম শ্রেণির এই দুই শিক্ষার্থী সোমবার দুপুরে স্থানীয় নটাখোলা পয়েন্টে যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তারা ভেসে যায়।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ তল্লাশির পর মঙ্গলবার বিকেলে ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রথমে প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করা হয়। তবে তীব্র স্রোতের কারণে প্রথম দিন বিনয় রায়ের সন্ধান মেলেনি। পরবর্তীতে বুধবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া সংলগ্ন পদ্মা সেতুর কাছ থেকে বিনয়ের মরদেহ উদ্ধার করা হয়।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন