সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিশুশ্রমকে লালকার্ড’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। মানববন্ধন থেকে শিশুশ্রম নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিশুদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

শিশুশ্রমকে লালকার্ড’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। মানববন্ধন থেকে শিশুশ্রম নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিশুদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

সনাকের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি এবং এমজেএসকেএসের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সলিডারিটির শিশু প্রতিনিধি পাখি দত্ত, ইয়েস দলনেতা আজিজুল হক, সনাক সদস্য মমতাজ নাসরীন, এমজেএসকেএসের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান এবং দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপনসহ অন্যরা।

বক্তারা বলেন, শিশুশ্রম এখনো দেশের বিভিন্ন খাতে উদ্বেগজনকভাবে বিদ্যমান। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য হুমকিস্বরূপ। তারা শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমসংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও প্রকাশ এবং বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতকে শিশুদের জন্য নিষিদ্ধ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

শিশু প্রতিনিধি পাখি দত্ত বলেন, অনেক ক্ষেত্রে কম মজুরিতে কাজ করানোর উদ্দেশ্যে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া হয়। এ ধরনের কর্মকাণ্ড শিশুদের অধিকার লঙ্ঘনের পাশাপাশি এক ধরনের সামাজিক অনিয়ম ও দুর্নীতিরও বহিঃপ্রকাশ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন