সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন, একযোগে ১০ জেলায় সেবা চালু

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের ১০টি জেলায় একযোগে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধনের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নতুন আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন

রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১০টি জেলার আইসিইউ একযোগে উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব আইসিইউ ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের পর অতিথিরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় স্থাপিত আইসিইউ ইউনিট পরিদর্শন করেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই আইসিইউ চালু হওয়াকে জেলার স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, আইসিইউ চালু হওয়ায় জেলার সংকটাপন্ন রোগীদের চিকিৎসা এখন আরও সহজ হবে। তবে মানসম্মত সেবা নিশ্চিত করতে দক্ষ জনবল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

আইসিইউ উদ্বোধন

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, উদ্বোধনের পর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে খুব শিগগিরই আইসিইউ ইউনিটে চিকিৎসাসেবা শুরু করা হবে। তিনি বলেন, ইউনিট পরিচালনায় দক্ষ জনবল সংকট একটি বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, আরএমও ডা. ফারহানা ওয়াহিদ তানি, ডা. এহসানুল হক তন্ময়সহ বিভিন্ন রাজনৈতিক নেতা, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর আইসিইউ চালু হওয়ায় স্থানীয়ভাবে উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন