সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে অসুস্থ বন্ধুর পাশে এসএসসি ব্যাচ ’৯৬

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি ব্যাচ ’৯৬-এর অসুস্থ বন্ধুকে দেখতে গিয়ে মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বন্ধু মিলন '৯৬ এর বন্ধুরা।

কুমারখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী ও যুবদলের আহ্বায়ক, এসএসসি ’৯৬ ব্যাচের বন্ধু অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনসহ বন্ধুদের নিয়ে গতকাল হাসপাতালে চিকিৎসাধীন বন্ধু তুহিনকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

অসুস্থ তুহিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে প্রতিদিন এক ব্যাগ করে মোট চার ব্যাগ রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে। বন্ধুরা ইতোমধ্যে রক্তদানের প্রক্রিয়া শুরু করেছেন।

বন্ধুরা জানান, এসএসসি ’৯৬ ব্যাচের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়ই মানবিক কাজে এগিয়ে এসেছে। অসুস্থ তুহিনের দ্রুত আরোগ্য কামনা করে তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন