সর্বশেষ

খেলা

জামালপুরে টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন টেলেন্ট হান্ট একাডেমি

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় অনুষ্ঠিত টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। তিনি খেলা উপভোগ করেন এবং প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট ও ট্রফি বিতরণ করেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুর রহমান রবিন, জেলা ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টুটুল, জেলা ক্রিকেট কোচ সাব্বির হোসেন শ্যামলসহ ক্রীড়া সংগঠক, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জেলার ৬টি ক্লাব ও একাডেমির অনূর্ধ্ব-১৬ বালক দল অংশগ্রহণ করে। দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্রিকেট আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জামালপুর টেলেন্ট হান্ট একাডেমি। রানার্সআপ হয় জামালপুর ক্রিকেট ফাউন্ডেশন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

৪৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন