সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা উপকূলে বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে মৌসুমী বায়ু দেশের অন্যান্য এলাকাতেও বিস্তার লাভ করতে পারে।
উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

পায়রা সমুদ্র বন্দর

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন থাকায় অনেক স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া পরিস্থিতির কারণে দেশের উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গভীর সাগরে অবস্থানরত মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বর্তমানে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় অধিকাংশ মাছধরা ট্রলার নিরাপদে উপকূলে অবস্থান করছে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন